যাকাতের নিসাব
قوله تعالى: واقيموا الصلاة واتواالزكاة.....
-----------------------------------------------------------------------
স্বর্ণের যাকাতের নিসাব, 20 মিছকাল বা সাড়ে সাত ভরি ( তোলা) বা ৮৭.৪৫ গ্রাম।
------------------------------------------------------------------------
রুপার যাকাতের নিসাব, ২০০ দিরহাম অর্থাত সাড়ে ৫২ তোলা বা ৬১২. ২৫ গ্রাম।
----------------------------------------------------------------------
وحال عليهآ الحول...---------
-------------------------------------------------------
উপর উল্লেখিত নিসাব পরিমাণ মালের কেউ মালিক হলে, এবং তা এক বছর পূর্ণ হলে ঐ ব্যক্তির উপর যাকাত প্রদান করা ফরজ হয়ে যায়।
--------------------
রসুল সঃ এর যুগে স্বর্ণ ও রুপার মুদ্রার প্রচলন ছিল, স্বর্ণ মুদ্রার নাম ছিল দিনার ও রুপা মুদ্রার নাম ছিল দিরহাম, তাই তখন রসুল সঃ এর নির্দেশ মোতাবেক দিনার ও দিরহাম দিয়েই যাকাত প্রদান করা হত। বর্তমানে বিশ্বে কাগজের মুদ্রা প্রচলন রয়েছে, তাই আমাদের দেশের নিয়ম অনুযাই অধিকাংশ মানুষ টাকার দিয়েই যাকাত প্রদান করে থাকেন। সেই হিসেবেই উল্লেখিত নিসাব পরিমাণ মালের উপর মালিক হলে তিনি ২.৫০% শতাংশ বা টাকার ৪০/ চল্লিশ ভাগের এক ভাগ টাকা যাকাত প্রদান করবেন। তবে কেউ যদি স্বর্ণ ও রুপা দিয়ে যাকাত প্রদান করে তাও আদায় হবে।
আল্লাহ! সকল সাহিবে নিসাব ভাই ও বোনদের কে তাদের মালের উপর যাকাত প্রদান করার তৌফীক দান করুন আমীন।
উল্লেখ্য: কালিমা,নামাজ, রোজা যেমন ফরজ ঠিক তেমনই মালের যাকাত প্রদান করাও ফরজ।
বিঃদ্রঃ যাকাত সম্পর্কিত বিস্তারিত বিবরণ, মাসায়েল আলেম উলামা, ও মুফতী সাহেবদের নিকট থেকে জেনে নিন।
اللهم وفقنا لما تحب وترضى ولله الحمد وصلى الله عليه وسلم